শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭০ বার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মানবিক শাখার (বি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.৭৩ শতাংশ। ২৩৪১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ২১৭১ জন।
পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন ও ভর্তি পরীক্ষা কমিটি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করছি যাতে কোনো ভর্তিচ্ছু জালিয়াতি করতে না পারে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পাশাপাশি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করে যাচ্ছে। দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন। সকলের সার্বিক সহায়তায় দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুব।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে বেলা ১১টা থেকে ১২ টা। তিন ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪৪৮১ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories