রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কারিগরি ও উচ্চ শিক্ষায় বৃত্তির সংখ্যা বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭০ বার

কারিগরি ও উচ্চ শিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া। আজ বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম. পি. মহোদয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের এম্বাসেডর মি. আলেকজ্যান্ডার ম্যানটিসকি এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহের কথা জানান রাশিয়ান এম্বাসেডর।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি মি. অলেগ কজিন।
বৈঠকে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রীর সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগীতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রীর ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার এম্বাসেডর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories