শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কর্মজীবীদের মধ্যে পানি-স্যালাইন বিতরণ করছে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার

প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মধ্যে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টায় জিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, আওয়ামী লীগ দুর্যোগ, দুর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এই প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দাবদাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপকমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, জিগাতলা, মতিঝিল, মিরপুর ১০, গুলশান ও বেরাইদসহ ৬টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ দফতর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা।
সোমবার আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়, প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীর জিগাতলা, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০, গুলশান, বাড্ডা ও নতুন বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। এই তিনদিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories