শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে রুয়াং আগ্নেয়গিরি থেকে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরণ ও আশপাশে চাই ছড়িয়ে পরায়,এখানকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
দেশটির সেন্টার ফর আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপদ প্রশমন (পিভিএমবিজি) তাদের ওয়েবসাইটে, স্থানীয় অধিবাসীদের আগ্নেয়গিরির কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করেছে। তাদের উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এর আগে এই সতর্ক সংকেত ৩ এ নামিয়ে আনা হয়। মঙ্গলবার আবারো ৪ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়।
উত্তর সুলাওয়েসি প্রদেশের রুয়াং দ্বীপে ৮০০ জনেরও বেশি বাসিন্দা রয়েছে। এই মাসের প্রথম সপ্তাহে অগ্ন্যুৎপাত শুরু হলে তাদের বেশিরভাগকে সরিয়ে নেওয়া হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মানাডোর বিমানবন্দর। তবে মঙ্গলবার আরও কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
প্রাদেশিক রাজধানী মানাডো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই মাসের শুরুর দিকে অগ্ন্যুৎপাতের পর পাথর ও ছাই পড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কাছাকাছি একটি হাসপাতালকে দ্রুত খালি করতে বাধ্য করা হয়।
প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories