শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান রোববার ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান এবং ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ ওমর ফারুখ, সাধারণ সম্পাদক ড. মো. মুহিব্বুল আহসান ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মোঃ গোলাম দস্তগীর বক্তব্য দেন।
ইউজিসির বিভিন্ন বিভাগের পরিচালক, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ইউজিসি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া একটি অনন্য প্রতিষ্ঠান। একটি মেধাভিত্তিক জাতি গঠনে ভূমিকা রাখতে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নির্বিঘ্ন সেবা প্রদান করতে ইউজিসির সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহবান জানান। ইউজিসি দক্ষতার সাথে সেবা দিতে পারলে দেশের উচ্চশিক্ষা খাতও এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের দশম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories