শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এক মিনিটের জন্য বিসিএস দিতে পারলেন না ২০ পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় আর শেষ হয় বেলা ১২টায়। কিন্তু সময়ের মারপ্যাঁচে মাত্র এক মিনিটের জন্য দেশের সবচেয়ে মর্যাদাবান এ চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেক শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা ছিল পিএসসির পক্ষ থেকে।
নিয়ম মেনে অধিকাংশ পরীক্ষার্থী প্রবেশ করতে পারলেও ঢাকার তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০ জনের মতো পরীক্ষার্থী প্রবেশ করতে পারেননি। নির্ধারিত সময়ের এক মিনিট দেরি হওয়ায় গেট আটকে দেয়া হয়।
ভুক্তোভুগী পরীক্ষার্থীদের অভিযোগ, শেষ সময়ে কোনো রকম সতর্ক বার্তা না দিয়ে পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেয়ায় তারা পরীক্ষা দিতে পারেননি।
পরীক্ষার্থীদের অভিযোগ, তারা পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ ছিলেন। কিন্তু কোন সতর্কবার্তা না দেয়ায় তারা সময় হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেননি। ফলে যখন গেট বন্ধ করে দেয়া হয়েছে তখন দ্রুত গিয়েও কোন লাভ হয়নি। অনেক আকুতি-মিনতি করলেও গেট খুলে দেয়া হয়নি। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।
জানা যায়, ওই কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে বারবার অনুরোধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। তিনি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
আসাদুজ্জামান নূর নামের এক পরীক্ষার্থী বলেন, এটা আমার শেষ বিসিএস। কক্সবাজারে চাকরি করায় সেখান থেকে এসেছিলাম পরীক্ষা দিতে। ঠিক ৯টা ৩১ মিনিটে আমি গেটের সামনে আসলেও তারা ঢুকতে দেয়নি। কোন প্রকার সতর্কতা না দেয়ায় এমন হয়েছে। অনেক মানুষ সেখানে অনুরোধ করেছে, কিন্তু কোন অনুরোধই শোনা হয়নি।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নিয়ম ছিল। বলা হয়েছিল, কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারলে সে পরীক্ষার অযোগ্য বলে বিবেচিত হবে। এখন একজন এক মিনিটের কথা বলবে, আরেকজন দুই মিনিট, পাঁচ মিনিটের কথা বলবে। এভাবে শুনতে থাকলে তো পরীক্ষা নেয়া যাবে না

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories