বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী নির্যাতনের মৃত্যু

হাজী বাবলু,টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬০ বার

টঙ্গীতে আ. হান্নান রাব্বি (১৯) নামে এক স্টেশনারী দোকান কর্মচারীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ চুরির অপবাদ দিয়ে অতিরিক্ত নির্যাতনের কারনে রাব্বির মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর গ্রামের নুর নবীর ছেলে। তারা বাবা শিলমুন পশ্চিমপাড়া আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন। রাবি টঙ্গী বাজারের পারভীন সুলতানার বাড়ির ভাড়া বাসায় মালিকে সাথে থাকতেন।
এ ঘটনায় একই থানার নাটেশ্বর গ্রামের আজিজ উল্লার ছেলে দোকান মালিক ইয়াসিন (৩০) ও তার ছোট ভাই ইয়াকুবকে (২৭) আটক করা হয়েছে।
নিহত রাব্বির বাবা জানান, ৫ বছর যাবত ইয়াসিন মিয়ার আল্লাহর দান পেপার এন্ড স্টেশনারী দোকানে কাজ করে রাব্বি। বিভিন্ন অযুহাতে তাকে পূর্বেও কয়েক বার মারধর করা হয়েছে। আমার ছেলেকে দোকান থেকে নিয়ে যেতে চাইলেও দেয়নি। শুক্রবার সকালে আমাকে ইয়াসিন খবর দেয় রাব্বি চুরি করেছে। আমি এসে ইয়াসিনের ভাড়া বাসায় গিয়ে দেখি রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এ সময় আমার ছেলেকে ছেড়ে দিতে বললে ইয়াসিন ও তার ছোট ভাই ইয়াকুব বলে জুমার নামাজের পরে আস তোমাকে ও তোমার ছেলেকে উলঙ্গ করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে ছেড়ে দেব। জুমার পরে তারা ফোন করে জানায়, রাব্বি আত্মহত্যা করছে তাড়াতাড়ি আসেন।
নুর নবী অভিযোগ করে বলেন, আমার ছেলেকে সকাল থেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
নিহত রাব্বির বন্ধু সাব্বির ও রাকিব জানান, সকাল ৯টার দিকে চুরির অপবাদ দিয়ে ইয়াসিনের ভাই ইয়াকুব রাব্বিকে তাদের ৪তলার বাসায় নিয়ে রাব্বির মোবাইল ফোন নিয়ে যায়। পরে রাব্বিকে বেধড়ক মারধর করে। তার বাবাকে ফোন দিয়ে ডেকে এনে অপমান করে হুমকি দিয়ে জুমার পর বিষয়টি সমাধান করবে বলে তাড়িয়ে দেয়। পরে রাব্বির মুত্যুর সংবাদ পাই। সে ফাসি দিয়েছে না ওরা দুই ভাই রাব্বিকে মেরে ফাসিতে ঝুলিয়ে রেখেছে তা বলতে পারব না। তবে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা এর সঠিক বিচার চাই।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মুঠোফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে হ্যা নাকি আত্বহত্যা বেরিয়ে আসবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় দু-জনকে আটক করা হয়েছে। নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে আত্মহত্যার প্ররোচনায় মামলার প্রস্তুতি চলছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories