মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

টঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১, চালকসহ আহত-২

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার

গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় ইসমাইল (১৭) নামে এক পথচারি তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক শিমুল (২০) ও তার বন্ধু বিজয় (১৮) আহত হয়েছেন। গুরুতর আহত শিমুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয় বনমালা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার জামিল মন্ডলের ছেলে। আহতরা একই থানার এরশাদনগরের মৃত জয়নাল আবেদীনের ছেলে শিমুল এবং মোশারফ হোসেনের ছেলে বিজয়।
পুলিশ জানায়, বিকেল ৫টায় শিমুল তার বন্ধু বিজয়কে নিয়ে বনমালা-হায়দরাবাদ সড়ক দিয়ে টঙ্গীর দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এসময় চটপটি দোকানের কর্মচারী ইসমাইল সড়ক পার হচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলটি ইসমাইলকে সজোরে ধাক্কা দিলে তারা সকলেই মাটিতে ছিটকে পরে শরীরের মাথা হাত পাসহ বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পথচারিরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করে। শিমুলের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করে ও বিজয়কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার ও দূর্ঘটনাকবলিত মোটরমাইকেলটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories