শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রবির অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় রবির ভিসি ড. শাহ্ আজম বলেন, বিগত বছর গুলোতে রবির আয়োজনে গৃহীত জিএসটি ভর্তি পরীক্ষা সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আমাদের আন্তরিকতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। এ কারণে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকম-লীকে। সেইসাথে তিনি বিগত বছরগুলোর মত এবছরেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টজনদের প্রতি আহ্বান জানান।
এ সভায় রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাতুর রহমান, ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকম-লী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories