শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাস-মোটরসাইকেল সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক হোসেন (২২)। প্রাথমিকভাবে শান্তর বাড়ি নরসিংদী এবং তৌফিকের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা যায়। ঘটনার পর চুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত শান্ত সাহা চুয়েট পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২০০১১০০)। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে।
তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২১০১০০৬)। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে মোটরসাইকেলে চুয়েটের দিকে যাচ্ছিলেন। তারা কাপ্তাই সড়কের ‘শাহ আমানত’ নামে একটি বাস নগরীর বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্রই গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories