রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে কমপক্ষে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইরাক থেকে প্রতিবেশী দেশ সিরিয়ায় দফায় দফায় এসব রকেট নিক্ষেপ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে এটিই মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা।
ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, রোববার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম হামলা হলো।
রয়টার্স বলছে, ইরাক থেকে এই হামলা এমন এক সময়ে হলো যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী যুক্তরাষ্ট্র সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছিলেন।
দুটি নিরাপত্তা সূত্র এবং একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন, একটি ছোট ট্রাকের পেছনে স্থির করে লাগানো একটি রকেট লঞ্চার সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছে। সামরিক কর্মকর্তা বলেন, যুদ্ধবিমান যখন আকাশে ছিল ঠিক তখনই অনিক্ষিপ্ত রকেটের বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায়।
ঘটনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, ‘ট্রাকটিতে মার্কিন যুদ্ধবিমান বোমা হামলা করেছে কিনা তা আমরা তদন্ত না করে নিশ্চিত করতে পারব না।
ইরাকি নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং অন্য গাড়ি ব্যবহার করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীদের খোঁজ শুরু করেছে বলে জুম্মার শহরে অবস্থানরত একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন।
নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রচারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইরাকি সিকিউরিটি মেডিকা সেল এক বিবৃতিতে বলেছে, ইরাকি বাহিনী সিরিয়ার সীমান্তের কাছে অপরাধীদের লক্ষ্য করে ‘বিস্তৃত অনুসন্ধান ও অভিযান’ শুরু করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories