শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর সনদ বাণিজ্যের ঘটনায় সন্দেহের তালিকায় থাকায় চেয়ারম্যান মো. আলী আকবর খানকে ওএসডি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।
পাশাপাশি অন্য একটি প্রজ্ঞাপনে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের আইসিটি পরিচালক প্রফেসর মো. মামুন উল হককে বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
ডিবি পুলিশের হাতে বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী আটক হওয়ার রোববার চেয়ারম্যানকে ওএসডি করার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার এ বিষয়ে আদেশ জারি হতে পারে জানিয়েছেন মন্ত্রী।
এর আগে রোববার দুপুরে ঢাকা মহানগর ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সনদ বাণিজ্যের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন।
২০ এপ্রিল রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনকে (৫৪) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সনদ বাণিজ্যের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories