রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার

যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অংশ নিয়েছিল।
যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দেশটিতে গত বছর ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories