শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষিকাকে যৌন হয়রানি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বেসরকারি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রশি কামালের (৪০) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে আসামিকে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে অনলাইনে উত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে ঢাকার পল­বী থানায় মামলা করেন ওই ভুক্তভোগী নারী।
এজাহারে সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে বাদীর একটি গবেষণা ইন্দোনেশিয়ান জার্নাল অব সোশ্যাল রিসার্চ নামক জার্নালে প্রকাশিত হয়। ১৭ মার্চ ভুক্তভোগীর ইমেইলে প্রকাশিত গবেষণাপত্রটি চেয়ে রশি কামাল তার মেইল হতে অনুরোধ করেন।
পরে যৌথভাবে গবেষণা করার আগ্রহ প্রকাশ করেন। তবে তার গবেষণাগুলো ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত হওয়ায় ভুক্তভোগী তার সঙ্গে কাজ করতে আগ্রহী না হলে স্কাইপিতে ভিডিও কলে কথা বলার জন্য বার বার অনুরোধ করেন।
ভুক্তভোগী ভিডিও কলে কথা বলতে রাজি না হলে তিনি ২৯ মার্চ রাতে ফোন দেন এবং যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে ফোন রেখে দেন। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি হোয়াটসঅ্যাপ নম্বর হতে অশ্লীল যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে ধর্ষণের হুমকি দেন। এসময় হোয়াটসঅ্যাপে পর্নো ছবিও পাঠান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories