সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার

জাপানের শিকোকু দ্বীপের পশ্চিম উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১৪ মিনিটে এহিম এবং কোচি প্রিফেকচারের কিছু অংশে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের দক্ষিণাঞ্চল। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
এছাড়া ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্যও পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের কিউশু এবং শিকোকু দ্বীপপুঞ্জকে পৃথক করা বুঙ্গো চ্যানেল প্রণালীতে।
জেএমএ বলেছে, জাপানের ১ থেকে ৭ স্কেলের পরিমাপকে এহিম ও কোচি অঞ্চলে ৬ তীব্রতায় ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, এহিম অঞ্চলের ইকাতা পারমাণবিক প্ল্যান্টে কোনও ধরনের অস্বাভাবিকতার তথ্য পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories