শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ সেবন করাবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার

দেশের আট বিভাগে ১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয়বর্হিভূত সব শিশুকে দুই ধাপে কৃমিনাশক ওষুধ সেবন করানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, এসব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমিনাশক ঔষধ (মেবেন্ডাজোল ৫০০ মি.গ্রা.) সেবন করানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।
নির্দেশনায় বলা হয়, গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় দুই ধাপে ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১ম ধাপে: ২৮ এপ্রিল থেকে ৪ মে সময়কালীন – চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং ২য় ধাপে: ১৫-২১ মে সময়কালীন ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগসমূহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়।
২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ নি¤œবর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশনায় বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদের উল্লিখিত সময়ে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য নির্দেশনা প্রদান করবেন; সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহে এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন; শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে লক্ষ্য রাখবেন। বিদ্যালয়ের সব সহকারী শিক্ষকগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে; স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিত ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রমের তথা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করতে হবে এবং এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories