শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংঘাত থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার

ইরান রোববার ইসরায়েলের সাথে তেহরানের সংঘাত থেকে ‘দূরে থাকতে’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। ইরানের দামেস্কো কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ওয়াশিংটনকে এমন সতর্ক করল।
ইরানের জাতিসংঘ মিশন সামজিক যোগাযোগ মাধ্যম এক্সকে বলেছে, ইরানের এমন সামরিক পদক্ষেপ দামেস্কো আমাদের কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল।
এক্ষেত্রে তারা সতর্ক করে বলেছে, ইসরায়েল সরকার আরেকটি ভুল করলে সে ক্ষেত্রে ইরানের জবাব আরো কঠোর হবে।’
ওই বার্তায় আরও বলা হয়, এটি ইরান এবং দুর্বৃত্ত ইসরায়েল সরকারের মধ্যে একটি সংঘাত। এমন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে!
বার্তায় বলা হয়েছে, ইরান আশা করে যে, তাদের কূটনৈতিক মিশনে হামলার শাস্তি দেওয়ার জন্য তাদের পদক্ষেপটি আর বাড়বে না এবং বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে।’
এদিকে পেন্টাগনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনী ইসরায়েল-গামী বিভিন্ন ড্রোন গুলো করে ধ্বংস করছে এবং ব্রিটেন বলেছে, তারাও প্রস্তুত রয়েছে।
১ এপ্রিল দামেস্কোতে অবস্থিত ইরানি দূতাবাসের এনেক্স ভবনে হামলায় ভবনটি মাটির সাথে মিশে যায় এবং সাতজন বিপ্লবী গার্ড নিহত হন। এদের মধ্যে দ’ুজন জেনারেল ছিলেন। সেখানে এমন হামলা চালানোয় ব্যাপকভাবে ইসরায়েলকে দোষারোপ করা হয়।
ইরানের বিপ্লবী গার্ডস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় যে, তারা ইরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে তার প্রতিশোধ নেওয়া হবে।
ইরান বলেছে, তেহরান তাদের কূটনৈতিক মিশনে হামলার পর ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে চালিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা এবং জাতীয় স্বার্থের ওপর যে কোনো বেআইনি শক্তিপ্রয়োগ ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories