শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জি এম কাদেরের সঙ্গে রাঙ্গার সাক্ষাৎ, করলেন পা ছুঁয়ে সালাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির বহিস্কৃত মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। এসময় মশিউর রহমান রাঙ্গা জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে পা ছুঁয়ে সালামও করেন।
শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর স্কাইভিউ এর বাসায় জি এম কাদেরের কক্ষে গিয়ে সাক্ষাৎ শেষে পা ছুঁয়ে সালাম করেন তিনি।
বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একাধিক নেতা নিশ্চিত করেছেন।
এদিকে, জি এম কাদেরের সামনে হাঁটু গেরে বসে পায়ে একহাত রেখে কথা বলেন মশিউর রহমান রাঙ্গা। এসময় মুচকি হাসি হেসে রাঙার মাথায় হাত বুলিয়ে দেন জিএম কাদের। এরকমভাবে বসে কথা বলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।
এ বিষয়ে জাতীয় পার্টির বহিস্কৃত মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, জি এম কাদেরের সঙ্গে তার পারিবারিকভাবে আত্মীয়তার সম্পর্ক আছে। এ কারণে প্রতিবার ঈদে জি এম কাদের এর সঙ্গে সাক্ষাৎ ও সালাম করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় রংপুরের স্কাই ভিউয়ের বাসায় গিয়ে জি এম কাদেরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে পা ছুঁয়ে সালাম করেন তিনি।
প্রসঙ্গত, রওশন এরশাদ পন্থী মসিউর রহমান রাঙা বিভিন্ন সময়ে জি এম কাদের ও জাপার নেতৃত্ব নিয়ে বিরুপ মন্তব্য করেন। এরই এক পর্যায়ে রাঙ্গাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories