শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পয়লা বৈশাখে রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার

পয়লা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গল শোভাযাত্রা হবে না। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কালবৈশাখী’ উৎসব।
শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী।
তিনি বলেন, ঈদে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় এ বছর পয়লা বৈশাখ ক্যাম্পাসে পালিত হচ্ছে না।
তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে ‘কালবৈশাখী’ উৎসব পালিত হবে। শিক্ষার্থীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিবসটি ঘিরে বৈচিত্র্য রূপে সজ্জিত হয় পুরো চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রায় দেখা মেলে রং-বেরঙের প্ল্যাকার্ড ও ডামিসহ নানা চিত্র।
শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে চারুকলার দেয়ালগুলো। তবে করোনা ও ঈদের ছুটিসহ নানা কারণে কয়েক বছর পয়লা বৈশাখে সেটা উদযাপন সম্ভব হচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories