শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ থেকে ১১ দিন বন্ধ থাকবে মিতালী-বন্ধন-মৈত্রী এক্সপ্রেস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এরই প্রেক্ষিতে সময়মতো ট্রেন ছাড়া এবং শিডিউল বিপর্যয় নিরসনে রোববার থেকে আন্তঃদেশীয় তিনটি ট্রেন মিতালী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ হচ্ছে। এই তিন ট্রেন মোট ১১ দিন বন্ধ থাকবে।
সম্প্রতি এক বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শুধু মিতালী এক্সপ্রেস (৩১৩২) ট্রেন জলপাইগুড়ি থেকে ১৭ এপ্রিল ছেড়ে আসবে। তবে ১৮ এপ্রিল থেকে সবকটি আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।
এছাড়া ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালামাল বহন করা ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories