শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খান ইউনিসে তীব্র লড়াই, ইসরায়েলের ১৪ সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

ফিলিস্তিনের গাজার খান ইউনিস এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে হামাস যোদ্ধারা। কয়েক ঘণ্টার যুদ্ধে ইসরায়েলের ১৪ সেনাকে হত্যার দাবি করেছে স্বাধীনতাকামী সংগঠনটি।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬ মাস পূর্ণ হলো আজ। তবে যুদ্ধে এখনও ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য পায়নি বলে মনে করেন বিশ্লেষকরা।
খান ইউনুস শহরটি ডিসেম্বর থেকে ইসরায়েলি সামরিক অভিযানের মঞ্চ ছিল। ইসরায়েলি বাহিনী শহরটিতে তার সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে আসছে।
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড দাবি করেছে, পূর্বাঞ্চলীয় খান ইউনিসের আজ-জানানা জেলায় নয়জন ইসরায়েলি সৈন্য এবং আমাল এলাকায় আরও পাঁচজন দখলদার সেনা নিহত হয়েছে।
হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে তিনটি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, খান ইউনিসে ইসরায়েলি সেনারা বর্তমানে ‘খুব কাছ থেকে নৃশংস ও ভয়াবহ লড়াইয়ে’ লিপ্ত রয়েছে।
এ অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসের প্রতিনিধি দল। নেতানিয়াহু বাহিনীর হামলায় গেল ৬ মাসে গাজায় প্রাণ হারিয়েছেন ৩৩ হাজার ১৩৭ ফিলিস্তিনি। পশ্চিম তীরে মৃত্যু হয়েছে সাড়ে ৪শ’র বেশি।
অন্যদিকে, জিম্মিদের মুক্তি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সরকারবিরোধী এই বিক্ষোভে অংশ নেন ১ লাখের বেশি মানুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories