শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তিচ্ছুদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার

২৭ এপ্রিল ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ জন্য ভর্তিচ্ছুদের যাদের ছবি অথবা সেলফি কর্তৃপক্ষের গাইডলাইন অনুযায়ী আপলোড করা হয়নি, তাদের ৮ এপ্রিলের মধ্যে সংশোধিত ছবি অথবা সেলফি আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি।
এতে বলা হয়েছে, যেসব আবেদনকারীর ছবি অথবা সেলফি অথবা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহীত হয়নি, তারা ৮ এপ্রিল রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি অথবা সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। না হলে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
এবার গুচ্ছতে প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories