শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের বিষদাঁত ভেঙে দেব : নাছিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

বিএনপি-জামায়াতের বিষদাঁত ভেঙে দেবেন বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বৈরাচারের উচ্ছিষ্ট খেয়ে বাংলাদেশের মানুষের ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কাজ করে। এরা পাকিস্তানের দালাল ও হানাদার বাহিনীর দোসর। এরা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি। দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হচ্ছে, তখন এরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এসব ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেব।
শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এরপর বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে যাওয়ার পথে বিএনপি-জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে বাঁধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি ও সম্প্রীতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় এরা।
নাছিম আরও বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রে যারা নৈরাজ্য সৃষ্টি করে, তাদের নিয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মীরা দেশের মানুষদের সাথে নিয়ে এ অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করব। এরা দেশের ১৭ কোটি মানুষের শত্রু।
নিজ আসন প্রসঙ্গে এ সংসদ সদস্য বলেন, ঢাকা-৮ আসনে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান করতে চাই। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো দলাদলি থাকবে না। যেকোনো মূল্যে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করব। ঢাকা-৮ আসনের মানুষদের যে সমস্যাগুলো রয়েছে, ইনশাআল্লাহ সেগুলো দ্রুত লাঘব করব।
শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories