শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বলিভিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৫ বার

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ব্যস্ত রাস্তায় বৃহস্পতিবার একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জুলিও লরেয়া জানান, নিহতদের মধ্যে ‘নয়জন নারী, চারজন পুরুষ ও এক শিশু’ রয়েছে।
তিনি জানান, ট্রাকটির চালক বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি লবণবোঝাই ছিল এবং লেন অতিক্রম করে বাসটিকে ধাক্কা দেয়। আন্দিয়ানের ওরুরো এবং পোটোসি শহরকে সংযোগকারী একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় আরেক পুলিশ কর্মকর্তা অ্যাদেত ক্যাব্রেরা দুর্ঘটনাস্থল থেকে টিভি চ্যানেল রেড ইউনো’কে বলেন, ‘লেন মেনে গাড়ি না চালানো, দ্রুত গতি এবং সাবধানতার অভাব’ এই দুর্ঘটনার কারণ। ক্যাব্রেরা আরও জানান, এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া ট্রাকের চালককে পুলিশ পাহারায় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories