শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা বিষয়ে সমন্বয় সভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯২ বার

২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি কার্যক্রম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন ও শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সমন্বয় সভার আয়োজন করে রবি।
বৃহস্পতিবার রবির অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি চয়ন ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, পৌর মেয়র, থানা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
রবির ভিসি ভর্তি পরীক্ষার সংক্রান্ত সার্বিক অবস্থা অবহিত করে বলেন, বিগত বছরগুলোতে রবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বছরের ন্যায় এবারো আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা। রবি ভিসি, এমপি চয়ন ইসলামকে রবির একজন অকৃত্রিম সুহৃদ হিসেবে অভিহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সমন্বয় সভার প্রধান অতিথি রবির স্থায়ী ক্যাম্পাস না থাকার পরেও জিএসটির মত গুরুত্বপূর্ণ পরীক্ষা শাহজাদপুরে আয়োজন করায় রবির ভিসিেেক অভিনন্দন জানান। সেইসাথে তিনি শাহজাদপুরবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রবি সফলভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। এবার ৩য় বারের মতো রবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories