ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫) ও নান্দাইলের আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬)।শনিবার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গজলপুর খিচা এলাকার আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি গজলপুর খিচা নামক এলাকার আমিরাবাদ উচ্চবিদ্যালয় সামনে পৌঁছালে একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন মারা যায়। ঘটনার পর চালক পিকআপটি নিয়ে পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ফাঁড়িতে নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply