শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯৩ বার

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ান বিপর্যস্ত হওয়ার পরের দিনই কেঁপে উঠল জাপান।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী এটি ৬ মাত্রার ভূমিকম্প ছিল। এতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল যেন একটি ধাক্কা খেল। তবে সুনামির কোনো আশঙ্কা নেই। তাই সতর্কতাও জারি করা হয়নি।
এ সত্ত্বেও দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। কারণ, দেশটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। এ ছাড়া একবার ভূমিকম্পের পর একই দিন আবারও ছোট-বড় কম্পনের আশঙ্কা থাকে।
এর আগের দিন বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয় তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) উঠে।
এদিকে জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা অঞ্চল কেঁপে উঠে। জাপানের ভূমিকম্পের তীব্রতার স্কেলে তা ছিল ৪-এর ঘরে।
ফুকুশিমা উপকূলের প্রায় ৪০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories