বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে নাবালিকা ধর্ষনের অভিযোগে মামলা

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার

টঙ্গীতে ১২ বছরের এক নাবালিকাকে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পর একটি ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা (২০) নামে স্থানীয় এক যুবককের নামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার সকাল ৭টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার একটি বস্তিতে ঘটনা ঘটে।
পুলিশ নির্যাতিতা কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে মামলা করেছেন নাবালিকার বাবা আ মতিন।মতিন কুড়িগ্রাম জেলার বাসিন্দা সে নজরুলের বস্তিতে বসবাস করে এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।
অভিযুক্ত যুবক মাসুদ রানা ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চৌদ্দরীকুষ্টা (মধ্যেপাড়া) গ্রামের জিয়াউর রহমানের ছেলে। মাসুদ টঙ্গীর মাছিমপুর এলাকার নজরুলের বস্তির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত মাসুদ পেশায় একজন ট্রাকচালক। মাসুদ ও নির্যাতিতা নাবালিকার পরিবার পাশাপাশি বাস করতেন। সোমবার সকালে ওই নাবালিকা বস্তির সামনে গেলে মাসুদ তাকে বেড়াতে যাওয়ার কথা বলে তুলে নিয়ে বস্তির একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। পরে সন্ধ্যায় নির্যাতিতা নাবালিকা কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে এসে কিশোরী তার মাকে বিষয়টি জানালে পুলিশে খবর পাঠানো হয়। পরে পুলিশ অভিযুক্ত মাসুদকে রাতেই আটক করে।
নির্যাতিতা কিশোরীর বাবা জানান, সোমবার সকাল ৭টার দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে ফিরে এসে ওর মাকে ঘটনাটি জানালে পুলিশে খবর দেই। পুলিশ মাসুদকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছি। আমি এ জগন্য ঘটনার বিচার চাই।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মাসুদকে করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories