শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার

ইসরায়েল জনাকীর্ণ রাফায় তাদের পরিকল্পিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আমলে নেবে। হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় যুদ্ধে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
রাফায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরায়েলের সঙ্গে তার মূল সমর্থনকারী যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের অংশগ্রহণে দুই ঘণ্টার ভিডিও কনফারেন্সের আলোচনায় উভয়পক্ষ রাফা নিয়ে একটি গঠনমূলক কার্যক্রমে পৌঁছেছে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রাফায় অভিযান নিয়ে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। ইসরায়েল এই উদ্বেগ আমলে নিতে সম্মত হয়েছে।
ইসরায়েলের পক্ষে আলোচনায় অংশ নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার।
এই আলোচনার সূত্র ধরে যথা তাড়াতাড়ি সম্ভব আগামী সপ্তাহে উভয়পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাফায় অভিযান নিয়ে আলোচনার জন্যে ইসরায়েলের ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। কিন্তু সম্প্রতি য্দ্ধুবিরতি বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা বৈঠকের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় তেলআবিব সে সিদ্ধান্ত বাতিল করে।
৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।
ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories