শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রবাসীদের জন্য চ্যান্সেরি ভবনে রেস্ট রুম রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯০ বার

বিদেশে বাংলাদেশ চ্যান্সেরি ভবন বা মিশনে সেবা নিতে আসা প্রবাসীদের জন্য পৃথক রেস্ট রুম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ১৬৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সেরি ভবন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন মিশরে হাউজে প্রবাসীদের সেবার দিকে নজর রাখতে হবে। তাদের জন্য পৃথক রেস্ট রুম রাখতে হবে। এই জন্য কক্ষ ও স্পেস রাখতে হবে। এছাড়া পৃথক বুথ করে দিতে হবে। ভিন্ন বুথে সবাই যেন ভালো করে সেবা নিতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, কুড়িগ্রামে সব উপজেলায় ব্রিজ ও সড়ক অবকাঠামো নির্মাণ করতে হবে। কারণ এই জেলা দিয়ে অনেক নদী প্রবাহিত হয়। ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে। এরপর কি কি সুবিধা কিভাবে নেবো এটা নিয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ করতে হবে। উপকূলীয় এলাকায় সোলার ও বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখতে হবে। তাঁত সংক্রান্ত কাজে মেয়েদের প্রশিক্ষণে জোর দিতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories