শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে : দুদু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯২ বার

এই উপমহাদেশে পাঠান-পাঞ্জাবসহ বহু জাতি থাকা স্বত্বেও একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার সেগুনবাগিচা মেট্রো লাউঞ্জে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, এই উপমহাদেশে পাঠান-পাঞ্জাবসহ বহু জাতি রয়েছে। সবাই সাহসী। তবে একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। বাঙালি একমাত্র জাতি যারা উই রিভোল্ট বলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা নিয়ে এসেছে। যারা মুক্তিযুদ্ধ করে বিশ্বের দরবারে বাঙালি জাতির নাম উঁচু করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি বলন,দেশের যে জনগণের জন্য স্বাধীনতা তারাই আজ কোণঠাসা। শুধু তাই নয়, তারা এতটাই নির্যাতনের শিকার যে, এই উপমহাদেশের অন্য কোনো দেশে তা দেখা যায় না। আজ আমাদের শিশুরাও অসহায়। এমনকি রাষ্ট্র দ্বারাও নির্যাতনের শিকার। তাদের ভালো স্কুলে ভর্তি বা অর্থের যোগানটাও রাষ্ট্র কিংবা তাদের পিতা-মাতা দিতে পারে বলে আমার মনে হয় না।’
তিনি আরও বলেন, ‌দেশে আজ গণতন্ত্র নেই। এর কারণে সমাজের সবক্ষেত্রে নীতিবান, বিবেকবান মানুষ উপেক্ষিত। আমার ভাবতে অবাক লাগে মসজিদের ইমাম কীভাবে খুতবা দেবেন সেটাও সার্কুলারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে। যখন সমাজে অন্যায়-অবিচার থাকে তখন শিশুরা অবহেলিত হয়। আর আমাদের দেশে আজ গণতন্ত্র নেই বলেই এগুলো হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories