শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিভাসুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৭৯ বার

নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান সিভাসু পরিবারের পক্ষ থেকে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারীবৃন্দ, অনুষদ, আবাসিক হল, প্রগতিশীল শিক্ষক ফোরাম এবং বঙ্গবন্ধু শিক্ষক ফোরামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শহিদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
এরপর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ভলিবল ও ক্রিকেট ম্যাচ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-সিভাসু’র শিক্ষার্থীদের জন্য স্বহস্তে লিখিত রচনা প্রতিযোগিতা (বিষয়: মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশ), মিলাদ ও বিশেষ মোনাজাত এবং আলোকসজ্জা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামালসহ অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories