শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতি পরাধীনতার শিকল ভাঙে : রবি ভিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৭৯ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে রবির একাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস প্রসঙ্গে রবির উপাচার্য (ভিসি) শাহ্ আজম বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। ২৪ বছরের পাকিস্তানি আগ্রাসন ও ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে জাতি মুক্তি লাভ করে। আকাশে-বাতাসে ধ্বনিত হয় স্বাধীনতার বার্তা, জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। মহামুক্তির আনন্দের ঘোর আর বিজয়ের উল্লাস সব মিলিয়ে বাঙালি চিত্তে সৃষ্টি করে প্রাণোন্মাদনা। যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত বাঙালি, চোখে আনন্দ অশ্রু আর মনে ইস্পাত-কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নেরা অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর দেশ আজ এক নতুন যুদ্ধের মুখোমুখি। প্রযুক্তি ও চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত মোকাবেলা করে এক উন্নত দেশের স্বপ্ন প্রাণিত করে। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান তরুণ প্রজন্মই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের অভিলক্ষ্য অর্জনের প্রাণশক্তি। এ দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা রবির একাডেমিক ভবন-৩ শহিদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে। এ সময় মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রবির শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে রবির ট্রেজারার ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories