শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯১ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। এ পদে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করছেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদিকা হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম (বিশেষ) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান।
তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী ফারজানা মিম কর্তৃক বিভাগীয় শিক্ষক জনাব আবু শাহেদ ইমন এর বিরুদ্ধে দাখিলকৃত যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগের বিষয়ে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে জনাব আবু শাহেদ ইমনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে অদ্যকার সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম চেয়ারম্যান হিসেবে দায়িত্বাবলী সঠিকভাবে পালন না করায় এবং শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কাজে অসহযোগিতা করায় তাঁকে উক্ত বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন-কে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি (চেয়ারম্যান) উপাচার্য মহোদয়ের সাথে পরামর্শক্রমে ঐ বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর সাপ্লিমেন্টারী পরীক্ষা কমিটি গঠন এবং সার্বিক বিভাগীয় একাডেমিক/প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ ২০১৫ সালের ১০ মার্চ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ২০২৪ সাল ২১ মার্চ পর্যন্ত চেয়ারম্যান পদের অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম দায়িত্ব পালন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories