শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শনিবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সিভাসু’র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দিনব্যাপী-‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও প্রমাণক সংরক্ষণ বিষয়ক কর্মশালা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক পৃথক তিনটি কর্মসূচির আয়োজন করে।
বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসূচিসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। অনলাইনে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো: কামাল। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন গড়তে প্রয়োজন স্মার্ট এডুকেশন। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। গবেষণা করতে হবে। দক্ষ ও স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, বর্তমান সরকার আগামী ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে দিনব্যাপী টেকনিক্যাল সেশনগুলোতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপপরিচালক (এসপিকিউএ) বিষ্ণু মল্লিক। সিভাসু’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা টেকনিক্যাল সেশনগুলোতে অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories