শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে আনা হয়েছে ভারতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯০ বার

ভারত অভিযুক্ত ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার মুম্বাইয়ে নিয়ে এসেছে। নৌ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক দিন পর তাদের মুম্বাই আনা হলো।
নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে।
মাল্টিজ পতাকাধারী এমভি রুয়েন গত ডিসেম্বরে ছিনতাই হয়। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো সোমালি জলদস্যু কোনো পণ্যবাহী জাহাজ সফলভাবে ছিনতাই করে।
ভারতের কমান্ডোরা সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল (৪৮০ কিলোমিটার) দূরে ১৭ মার্চ জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ডেস্টয়ারার আইএনএস কলকাতা জাহাজ ছিনতাইয়ে অভিযুক্ত ৩৫ জনকে বহন করে শনিবার ভোরে মুম্বাই পৌঁছেছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে ‘আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে।
এএফপির সাংবাদিক ঘটনাস্থলে আটককৃতদের প্রত্যেককে হাতকড়া পরা অবস্থায় দেখেছেন। পরে তাদের একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
শনিবার সন্ধ্যা নাগাদ অভিযুক্ত এসব জলদস্যুকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের আইন অনুযায়ী, তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদ- বা যাবজ্জীবন করাদ- হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories