শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
শনিবার শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, জিয়া রহমান একজন বিশিষ্ট অপরাধবিজ্ঞানী, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। তিনি ঢাবির শিক্ষক সমিতিসহ বিভিন্ন প্রশাসনিক পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন।
তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবককে হারালো। এ শিক্ষকের মৃত্যু দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রফেসর আলমগীর তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories