শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, দ্রব্যমূল্যের দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের কষ্ট হচ্ছে। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছেন শেখ হাসিনা।
শুক্রবার পুরান ঢাকার নারিন্দার মশুরীখোলা দরবার শরীফের সামনে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, জিনিসপত্রের দাম যাতে নাগালের মধ্যে থাকে সেজন্য নেত্রী চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য প্রত্যেক এলাকার মতো এই ওয়ার্ডেও টিসিবির কার্ড দেওয়া হয়েছে, যাতে স্বল্প আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য অল্প মূল্যে পেতে পারেন।
তিনি বলেন, উন্নয়নের স্রোতধারায় সমগ্র বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। এই বদলে যাওয়া বাংলাদেশের মূল কারিগর জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বিশ বছর পূর্বের ঢাকা শহর এবং বর্তমান ঢাকার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। ঢাকা শহরের সর্বত্র উন্নয়ন-অগ্রগতি দেখতে পাবেন। পদ্মা সেতু, নতুন এয়ারপোর্ট, আধুনিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অনেক উন্নয়ন দেখতে পাবেন।
সরকারের সহায়তা সবসময় আপনাদের সঙ্গে আছে উল্লেখ করে ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী পুরান ঢাকার মানুষকে ভালোবাসেন। আমি মেয়রের দায়িত্ব পালনকালে যখনি কোন কাজের জন্য যেতাম নেত্রী সঙ্গে সঙ্গে করে দিতেন। এই শহরে আগে রাস্তাঘাটে নিভু নিভু আলো ছিল, অনেক সময় তা জ্বলতো না। নেত্রী এই শহরের মানুষকে এলইডি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। রাস্তাঘাটের জন্য যখনি গিয়েছি নেত্রী তা করে দিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories