শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে নির্মাণাধীন সেতু ভেঙে নিহত ১, আটকা ৩০ শ্রমিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮৬ বার

নির্মাণাধীন সেতু ভেঙে তার নিচে চাপা পড়েছে ৩০ জন। এ ছাড়া এ ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে সুপোলে কোসি নদীর উপর নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়ে।
সুপোল জেলার আধিকারিক কৌশল কুমার জানান, ভেজা-বাকাউরের মধ্যে মারিচার কাছে নির্মাণাধীন সেতুর একটি অংশ ভেঙে পড়লে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। হঠাৎ কোসি নদীর উপর নির্মিত সেতুর স্ল্যাব পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, একজনের মৃত্যুর পাশাপাশি এখনও পর্যন্ত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আঞ্চলিক কর্মকর্তা ওয়াইবি সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, সেতুটিতে ১৭১টি পিয়ার রয়েছে- এরমধ্যে ১৫৩ এবং ১৫৪ নাম্বার পিয়ারের মধ্যে স্প্যানটি ভেঙে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোশী নদীর উপর সুপোল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার সংযোগস্থাপনে ১০.২ কিলোমিটারের এই সেতুর নির্মাণ করা হচ্ছিল। এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৮৪ কোটি রুপি ব্রিজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে তা দেশটির অন্যতম দীর্ঘ সেতু হতে পারত। কিন্তু শুক্রবার সকালে তারই কিছু অংশ ভেঙে পড়েছে।
২০১৯ সালের মধ্যেই এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যেত বলে ধারণা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories