শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৪ বার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গাইবান্ধা জেলার সমিতির আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ার দ্বিতীয় তলায় নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সমিতির সভাপতি লুবনা হক মিমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব স্টাফ অফিসার টু কমিশনার)জয়ন্ত কুমার সেন, মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রওশন কবির, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বের আহমেদ, ছাত্র উপদেষ্টা মৃতিশ চন্দ্র বর্মন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, এশিয়ান ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী শাহজাহান লিটন, নির্বাহী সভাপতি আব্দুস সামাদ সাগর, ইফতার ও নবীন বরণ-২০২৪ আয়োজক কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মুশফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া, শাকিল, সাকিব, শোভন, হেলাল, আল আমিন, সাব্বির, সুজন, অমিত সহ আরো অনেকে।
নবীন শিক্ষার্থী তৌকির হাসান সাকিব অনুভুতি প্রকাশ করে বলেন, আপনারা যা আয়োজন করেছেন তা আমাদের জন্য কল্পনাতীত। এত সুন্দর আয়োজন দেখে আমাদের খুব ভালো লাগছে। বাসা থেকে অনেক দূরে থেকেও আমরা আপন একটা পরিবার পেয়েছি। আজীবন যেন আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকে।
আরেক নবীন শিক্ষার্থী সুমাইয়া মীম তার অনুভুতি ব্যক্ত করে বলেন, অনেককেই দেখতাম তাদের বিভাগের নবীন বরণ নিয়ে বেশি উচ্ছ্বাসিত, এসব দেখে আমাদের অনেক কষ্ট হতো। কিন্তু ধৈর্য ধরার ফল যে এত জাঁকজমক হবে তা বিশ্বাস করতে পারছি না। আমি আমাদের ব্যাচের পক্ষ থেকে ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও যেন এমন আয়োজন হয় সেই আশা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories