শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রয়েল ইউনিভার্সিটিতে ‘বহুত্ববাদ সমাজে সাংস্কৃতিক প্রতীতি বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খোকা আমিন
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার

২০ মার্চ ২০২৪, বুধবার সকাল ১১ টায় রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র তেজগাঁও স্থায়ী ক্যাম্পাসে ‘ইন্টারেক্টিভ সেশন অন কালচারাল আন্ডার স্ট্যান্ডিং ইন এ প্লুরাল সোসাইটি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নরওয়ের ইউনিভার্সিটি অব টমসো’র প্লানিং এন্ড কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. টোন ব্লেই। এছাড়া আলোচনায় অংশ নেন শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.প্রফুল্ল চন্দ্র সরকার, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও কলামিস্ট সঞ্জীব দ্রং ও রয়েল ইউনিভার্সিটির নবনিযুক্ত রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুশফিকুর রহমান।
বক্তব্যে অধ্যাপক ড.টোন ব্লেই স্ক্যানডিনেভিয়ান-সাঁওতাল-ব্যুরো-বাঙালি ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রফেসর টোন ব্লেই আদিবাসী সংস্কৃতির উপর উপনিবেশিকতার দীর্ঘস্থায়ী প্রভাবও তুলে ধরেন।
আলোচনা অনুষ্ঠানের সভা প্রধান রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড.মেসবাহ কামাল বলেন, বহুত্ববাদ সমাজের বিকাশে সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন জরুরী। একটি দেশের সকল জাতি ও তাদের মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং সমান অধিকার নিশ্চিত করতে হবে। একটি ব্রিজিং পলিসি তৈরি করে মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র পাঁচভাগ আদিবাসী। কিন্তু এই পাঁচ ভাগ জনগোষ্ঠী পৃথিবীর আশি শতাংশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখছেন। তাদের ন্যায্য অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রাকৃতিক জলাশয় এবং ভূমি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ড.প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, বৈচিত্র্যতা একটি জাতির সৌন্দর্য বৃদ্ধি করে। বহুজাতি ও তাদের ভাষার ভিন্ন রূপ ও সৌন্দর্য একটি দেশকে সমৃদ্ধ করে তোলে।
বিশিষ্ট কলামিস্ট ও আদিবাসি গবেষক সঞ্জীব দ্রং, বিশ্ব ধরিত্রীর ভারসাম্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রামাণ্যচিত্রের মাধ্যমে আদিবাসী অধিকার এবং বিশ্ব পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা পৃথিবীর সম্পদের উপর নির্বিচারে আগ্রাসন চালাচ্ছি। এটি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় আদিবাসীরা কাজ করে যাচ্ছে। অথচ ৪৮ কোটি আদিবাসী সংগ্রামী জীবন যাপন করছে। তাদের প্রতি ন্যয়পরায়ন হতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল অব মুশফিকুর রহমান ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন। তিনি আমন্ত্রিত রিসোর্স পারসনদের রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জহরত আরা। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories