বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

তিতুমীর কলেজস্থ বগুড়া জেলা ছাত্র কল্যাণের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক সাগর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৪ বার

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী বাদশা সাব্বিরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক দর্শন বিভাগের (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী মাফিজুর রহমান সাগরকে করা হয়।
মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তুহিন মাহমুদ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলামিন আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়৷ বর্তমান কমিটিকে ১ বছরের জন্য মনোনীত করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি বাদশা সাব্বির বলেন, আমাকে ছাত্রকল্যাণ পরিষদ যে দায়িত্বভার তুলে দিয়েছে, তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।
আমাদের সংগঠনের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের সেবা করে যাবো। এবং প্রাণের ক্যাম্পাস তিতুমীর কলেজে বগুরার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাগর বলেন, আমরা আশাবাদী এই সংগঠনকে একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাবো। সর্বদা খেয়াল রাখবো, যেন কখনো আর্থিক অসচ্ছলতার জন্য কোন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা থমকে না যায়। প্রতিটি শিক্ষার্থীদের সাথে ভ্রাতৃত্বের অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories