রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদযাত্রায় সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮২ বার

এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ইফতার, তারাবি ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি যাতে করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।
মঙ্গলাবর পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইজিপি এসব কথা বলেন।
যানজট প্রসঙ্গে আইজিপি বলেন, ‘রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের সব সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন।
পাশাপাশি রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ও সেবা সুনিশ্চিত করতে সারাদেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।
মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এসব ক্ষেত্রে পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকেন সেক্ষেত্রে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতিতে দেখা হচ্ছে।
এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories