শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

যেসব পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮১ বার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন এই অ্যাপটি। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা সব সময় মাথায় রেখেই কাজ করে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার এনে চমকে দেয় হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি এক বড়সড় পরিবর্তন দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন ব্যবহারকারীরা। অ্যাপের কালার স্কিমে পরিবর্তন দেখা গিয়েছে। যেটা আগে ছিল ট্র্যাডিশনাল ব্লু। তবে এখন দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের কালার স্কিম ভাইব্র্যান্ট গ্রিন হয়ে গিয়েছে। কিন্তু কালার স্কিমে এহেন আকস্মিক পরিবর্তন ব্যবহারকারীদের বিভ্রান্তিতে ফেলেছে। এমনকি তারা এই আকস্মিক পরিবর্তনের কারণও হাতড়ে বেড়াচ্ছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
হোয়াটসঅ্যাপের গ্রিন থিম নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্তি: অ্যাপে লগ-ইন করার পরেই একাধিক ব্যবহারকারী নতুন গ্রিন থিম দেখে অবাক হয়েছেন। এমনকী পরিবর্তিত এই কালার স্কিম দেখে অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ। বিভিন্ন প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ছে।
এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে হোয়াটসঅ্যাপ সবুজ কেন হলো? হোয়াটসঅ্যাপের ভিজুয়াল অভিজ্ঞতাকে পুনর্গঠনের লক্ষ্যেই মূলত এই সবুজ থিম। যা আপডেট করলেই চলে আসছে। হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি মেটা এই পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছে।
এতে ব্যবহারকারীরা আধুনিক এবং আরও অ্যাক্সেসযোগ্য ইন্টারফেস পেয়ে যাবেন। এই আপডেট ধীরে ধীরে ব্যবহারকারীদের মধ্যে বিতরণ করা হবে। সেই সঙ্গে এটাও মনে রাখা জরুরি যে, কোনো অপ্ট-আউট বিকল্প পাওয়া যাচ্ছে না। ব্যবহারকারীরা পুরোনো নীল রং পছন্দ করুন কিংবা না করুন, তাদের খুব শিগগির সবুজ থিমের ইন্টারফেসই ব্যবহার করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories