রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়বে কি না, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬৮ বার

আসন্ন ঈদের আগে কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না বলে জানিয়েছন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
‘পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে’ বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর রোববার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করেন রেলমন্ত্রী।
জিল্লুল হাকিম আরও বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদ কেনো, নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।
এর আগে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলীকে উদ্ধৃত করে রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
এদিকে, রোববার রাজবাড়ীতে এক অনু্ষ্ঠানে রেলমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশে ৮০০ বগি আমদানি করা হবে। নতুন ইঞ্জিনও আনা হবে। রেলের আধুনিকায়নে নতুন প্রকল্প নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে।
জিল্লুল হাকিম বলেন, রেলের বগির সংকট রয়েছে। পুরনো বগি মেরামত করে আসন্ন ঈদ পার করা হবে। তবে স্বল্প সময়ের মধ্যেই নতুন বগি এবং কিছু ইঞ্জিন কেনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories