শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী পিনু খান আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৬ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিনু খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
শনিবার দিবাগত রাত ১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে রেখে যান।
সোমবার বাদ জোহর নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
পিনু খান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম বাবুর সহধর্মিণী এবং শহীদ বুদ্ধিজীবী ড. বাহাউদ্দিন আহমেদের পুত্রবধূ।
ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসা পিনু খান ২০০৩ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের প্রখ্যাত একজন নৃত্যশিল্পী হিসেবে তার খ্যাতি আছে।
পিনু খান দীর্ঘদিন বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories