শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইসল্যান্ড উপদ্বীপে আবারও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে নতুন আগ্নেয়গিরির ফাটল থেকে লাভা উদগীরণ হয়েছে। এতে পুলিশ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ডিসেম্বর থেকে এ এলাকায় এটি চতুর্থ অগ্ন্যুৎপাতের ঘটনা।
আইসল্যান্ডিক আবহাওয়া অফিসের (আইএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, রেইকজেনেস উপদ্বীপে স্টোরা স্কোগফেল ও হাগাফেলের মধ্যে আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সরাসরি সম্প্রচারিত ভিডিও জ্বলন্ত লাভা উদগীরণ ও ধোঁয়া উড়তে দেখা গেছে।
আইসল্যান্ডের ডিপার্টমেন্ট অব সিভিল প্রটেকশন এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ঘোষণা করেছে, তারা নতুন ফাটলের সঠিক অবস্থান সংকুচিত করতে একটি হেলিকপ্টার পাঠিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, অগ্ন্যুৎপাতের কারণে পুলিশ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
আইএমওর মতে, এটি ৮ ফেব্রুয়ারির আগের অগ্ন্যুৎপাতের মতো একই জায়গায় ঘটেছে। লাভাটিকে দক্ষিণে মাছ ধরার গ্রাম গ্রিন্ডাভিককে রক্ষা করার জন্য নির্মিত আলের (বাঁধ) দিকে প্রবাহিত হতে দেখা গেছে।
এতে আরও বলা হয়, গ্রিনিচ মান সময় ২২০০ এর কিছু পরেই ‘দক্ষিণ লাভা ফ্রন্ট গ্রিন্ডাভিকের পূর্ব দিকের ওই আল থেকে মাত্র ২০০ মিটার দূরে ছিল। এটি ঘণ্টায় প্রায় এক কিমি বেগে অগ্রসর হচ্ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories