শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ওমরাহ পালন নিয়ে যে বার্তা দিলো সৌদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

পবিত্র রমজান মাস উপলক্ষে একবারের বেশি ওমরাহ পালন করতে সৌদি আরব থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, মক্কার ভিড়কে নিয়ন্ত্রণে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কারণ রোজা শুরু হলে ওমরাহ পালন করতে মক্কায় মানুষের বেশ ভিড় দেখা যায়।
সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছেন, সবাই যাতে সুশৃঙ্খলভাবে ওমরাহ পালন করতে পারে সে কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রমজানের ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এরমধ্যে অন্যতম হলো যারা শুধুমাত্র ওমরাহ পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন।
ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, ‘অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না। ‘
বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারেন সেজন্য ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। মদিনা শরীফে যেতে হলে তাদের শুধুমাত্র অনলাইনে একটি অনুমতি নিলেই হবে।
এছাড়াও সাধারণ ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories