বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

পূর্ব বিরোধের জেরে টঙ্গীতে নামাজ শেষে বাসায় ফেরার পথে কুপিয়ে আহত এক যুবককে

হাজী বাবলু
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৫৮৮ বার

টঙ্গীর মরকুন মাষ্টারপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আব্দুল আজিজের ছেলে মো. আহাদকে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করেছে একটি চিহ্নিত কিশোরগ্যাং এর উঠতি বয়সের ৮/১০ যুবক।
আহত আহাদ এর স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, মরকুন মধ্যপাড়া আল আকসা রোড এলাকার কিশোরগ্যাং এর সদস্য ও বখাটে হৃদয় [১৮] সাজু [১৯], শান্ত [১৯], রাকিব [২০], বিপ্লব [১৯] সহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের কিশোরগ্যাং সদস্যরা ইতিপূর্বে আব্দুল আজিজ তথা আহাদদের বাড়িঘর ভাংচুর এবং লুটপাট করে। এঘটনাকে কেন্দ্র করে আহাদ ও তার পরিবারের সদস্যদের সাথে কিশোরগ্যাং উপরোক্ত সদস্যদের শত্রুতার সৃষ্টি হয়। এরই জের ধরে ১৬ মার্চ-২০২৪ ইং শনিবার রাত সাড়ে ৯ টায় স্থানীয় মান্নানীয়া মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে উপরোক্ত কিশোরগ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি, চাকু, লোহার রড নিয়ে আব্দুল আজিজের ছেলে আহাদের উপর অর্তকিতে হামলা চালায় এবং বেদড়ক মারধরসহ এক পর্যায়ে ধারালো চা-পাতি দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখমসহ লোহার রড দিয়ে পিটিয়ে গুরত্বর জখম করে। আহাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কিশোরগ্যাং সদস্যরা স্থানীয়দের সামনেই প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহাদকে উদ্ধার করে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাথার বামপাশে ৬টি সেলাই এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ব্যাপারে আহাদ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি টঙ্গী পূর্ব থানার এস আই মিজানুর রহমানের কাছে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories