শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারত নিয়ে ওবায়দুল কাদের সত্যি কথা বলেছেন: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৭ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বলেছেন, ভারত নিয়ে ওবায়দুল কাদের সত্যি কথা বলেছেন। তার বক্তব্যে পরিষ্কার, ৭ জানুয়ারির নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করেছে। ভোটার শূন্য নির্বাচন করে এত এত বড় কথা মানায় না। আজকে ওবায়দুল কাদেরের বক্তব্য- চুরির বক্তব্য।
শনিবার শ্রমিকদল নেতা হুমায়ূন কবির খানের মুক্তির দাবিতে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রমজানে মানুষ ঠিকমতো খেতে পারছে না। ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ করে রক্তান্ত করছে ছাত্রলীগ। পাশের দেশকে খুশি করতে এ হামলা করছে তারা। প্রভুদের খুশি করতে ইফতার পার্টি বন্ধ করছে সরকার।
ভয়-আতঙ্ক থেকে বিএনপির সভা-সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। নিত্য পণ্যের দামের কারণে মানুষের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বিএনপির এই নেতা বলেন, বাজার সিন্ডিকেটের সদস্যরা সরকারের লোক বলে কোনো ব্যবস্থা নিতে পারে না। ভিন্নমতের কাউকে এ দেশে আর রাখতে চায় না সরকার। এক রঙের এক দেশ বানাতে চায় সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories